বারুইপুর ভোটার তালিকায় বেশ কিছু বাংলাদেশির নাম, অভিযোগ শুভেন্দুর 

নিউজটাইম ওয়েবডেস্ক : ভুতুড়ে ভোটার বিতর্কের মাঝেই মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বারুইপুরে ভোটার তালিকা নিয়ে শুরু বিতর্ক। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ভোটার তালিকায় বেশ কিছু বাংলাদেশির নাম রয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

শুভেন্দু অধিকারীর অভিযোগ, বারুইপুরের ১০২ নং বুথে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার। অথচ ভোটার তালিকায় ৩২ জন মুসলিমদের নাম বিদ্যমান। যারা ওই বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো। তিনি আরও বলেছেন, রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশিরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরণের ভুয়ো ভোটার বিদ্যমান। অর্থাৎ শুধু বারুইপুর বিধানসভায় নন। এরকম আরও অনেক বিধানসভা আছে যেই বিধানসভা গুলিতে ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার আছে।

অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত। তবেই এই ধরণের ভুয়ো ভোটারের নাম বাদ পড়বে। শুভেন্দু অধিকারী এক্সহান্ডেল পোস্টে আরও বলেন, এরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসল ভোটব্যাঙ্ক। এই ভোটার গুলো নাম বাদ পড়ার সম্ভাবনায় মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে রয়েছেন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি, ভোটার তালিকায় যাদের নাম তারা পুরনো বাসিন্দা।    

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়। তার আগেই ভোটার লিস্টে নাম সংশোধনী প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। কারণ, রাজ্যের অনেক জায়গাতেই ভোটার তালিকায় ধরা পড়েছে ভুতুড়ে ভোটারের নাম। এর মধ্যে গতকালই বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার বাংলাতে এখন কতজন ভুয়ো ভোটারের নাম বাদ পরে সেটাই এখন দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube