নিউজটাইম ওয়েবডেস্ক : অপারেশন মহাদেব, অপারেশন শিবশক্তির পর অপারেশন আখালেও মিলল সেনার বড়সড় সাফল্য। জম্মু-কাশ্মীরের কুলগামের আখালে সেনা বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামের আখালে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় সেনাবাহিনী। সেই মত সারারাত তল্লাশি অভিযান চালানো হয় এলাকাজুড়ে। তল্লাশি অভিযান চালানোর সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই সেনা-জঙ্গির দু’পক্ষেরই গুলির লড়াই শুরু হয়। অপারেশনের নাম দেওয়া হয় আখাল। অপারেশন আখালেও নিহত ১ জঙ্গি।
শনিবার সকালে চিনার কর্পস এক্সহ্যান্ডলে একটি পোস্ট করে বলে, শুক্রবার সারারাত সেনা-জঙ্গি দুই পক্ষের গুলির লড়াই চলেছে। এখনও পর্যন্ত এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। অপারেশন “আখাল” জারি রয়েছে। আবারও বড়সড় সাফল্য ভারতীয় সেনার। মহাদেব অপারেশনে দিন কয়েক আগে সেনা বাহিনীর গুলিতে নিহত হন ৩ জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান। শ্রীনগরের দাচিগাওঁ জঙ্গলে অভিযান চালিয়ে সেনা বাহিনীর যৌথ অভিযানে খতম করা হয় তিন জঙ্গিকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

