নিউজটাইম ওয়েবডেস্ক : প্রবল বৃষ্টিতে জেরবার পরিস্থিতি দুই বঙ্গে। আজও দিনভর বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিপাতে কোথাও কোথাও হাঁটু সমান জল জমে গিয়েছে রাস্তায়। যার ফলে জল পেরিয়ে অফিস বা কাজে যেতে সমস্যায় এলাকাবাসীরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, চলতি মাসে ৩-৪ বছরের তুলনায় রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় ।দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, শনি থেকে সোমের মধ্যে উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বাড়ির বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলোতেও হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

