কোন্নগরে তৃণমূল নেতা খুনে আটক তিন দুষ্কৃতী

নিউজটাইম ওয়েবডেস্ক : কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী খুনে অবশেষে পুলিশের জালে ৩। ৪৮ ঘন্টার মধ্যে আটক করা হল তিন দুষ্কৃতীকে। ধৃতদের উত্তর ২৪ পরগনা থেকে আটক করা হয়েছে। পুলিশের অনুমান, তৃণমূল নেতা খুনের ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।

বুধবার কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে অফিস থেকে বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। দুষ্কৃতীদের একের পর এক ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই তৃণমূল নেতার শরীর। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে এসএসকেএমে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আটক করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে।

তিনজন দুষ্কৃতীকে আটক করে আরও কোনো বড় চক্রের হদিশ মেলে কী না সেটাই এখন দেখার। প্রশ্ন উঠছে, কী কারণে খুন করল তারা? খতিয়ে দেখছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube