ফের জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা

নিউজটাইম ওয়েবডেস্ক : কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সিউড়ির তিলপাড়া জলাধারে ফাটল দেখা দিয়েছে।  জলাধারের চাপ কমাতে² শুক্রবার সকালে খুলে দেওয়া হয় লোক±গেট । ঘটনায় ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিলপাড়া জলাধারের জলস্তর অনেকটাই বেড়ে যায়। তার উপর ঝাড়খণ্ড থেকেও অতিরিক্ত জল ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্যারেজ কর্তৃপক্ষ জলাধারের লক±গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে জলস্তর নিয়ন্ত্রণে রাখা যায় এবং বিপর্যয় মোকাবিলা সম্ভব হয়।

 জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই তিলপাড়া জলাধারের ফাটল মেরামতির কাজ চলছিল। জলসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণ বঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জল বেড়েছে দামোদরে। পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল  এসেছে  দুর্গাপুর ব্যারেজে। সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদরে ৬২ হাজার ৬০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। যার ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা। আগামী ৬ই অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াবে, সেক্ষেত্রে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube