মেসি ম্যাজিকে জিতল মায়ামি, প্রস্তুতি জয় লিভারপুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই ম্যাজিক দেখালেন লিওলেন মেসি। মেসির ক্লাব ইন্টার মায়ামি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আটলাস এফসিকে হারাল ২-১ গোলে। দুটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। ফোর্ট লোডারডেলে লিগস কাপের গ্রুপের উদ্বোধনী ম্যাচ শুরু হতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ হারায় তারা।

প্রথম অর্ধের শেষের দিকে লুই সুয়ারেজের গোলপোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয় অর্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় মায়ামি এবং আটলাস। অবশেষে ম্যাচের ৫৭ মিনিটে তেলাসকো সেগোভিয়া গোল করে এগিয়ে দেন মায়ামিকে। মেসির কাছ থেকে বল পেয়ে গোলটি করেন। যদিও ৮০ মিনিটে রিভলড লজানোর গোলে সমতা ফেরায় আটলাস। মায়ামির সমর্থকরা যখন ড্র ভেবে ম্যাথ ছাড়তে ব্যস্ত, তখনই মেসি ম্যাজিক। দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময়ে মেসির ডিফেন্স চেরা পাস থেকে মায়ামির পক্ষে জয়সূচক গোলটি করেন মার্শাল ভিগাল্ট।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ ভয়াবহ কম্পনের দুলে ওঠার পর জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকায় সুনামি আছড়ে পড়ে। বর্তমানে জাপানেই রয়েছে ইংলিশ প্রমিয়ার লিগের ক্লাব লিভারপুল। প্রাকৃতিক মধ্যেই তারা খেলল প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ছিল জাপানি ক্লাব ইয়াকোহামা এফ মারিয়ান্স। আর প্রথমে পিছিয়ে পড়েও গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলল ব্রিটিশ ক্লাবটি। ৩-১ গোলে জয়ী হয়েছে তারা। আর এই প্রস্তুতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বহু ফুটবল প্রেমী। ম্যাচের ৫৫ মিনিটে জাপানি ক্লাবটিকে এগিয়ে দেন আশাই উয়েনাকো। ৬২ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের গোলে সমতা ফেরায় লিভারপুল। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান ট্ৰেই নিওনি। লিভারপুলের শেষ গোলটি হয় ৮৭ মিনিটের মাথায়। গোলটি করেন রিও এনগুমোহা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube