নিউজটাইম ওয়েবডেস্ক : ফের খুন তৃণমূল নেতা। বুধবার রাতে ব্যবসায়িক কাজ সেরে অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা হামলা চালায় তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর উপর। ওই তৃণমূল নেতার শরীরে পর পর কোপ মারা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ঘটনা হুগলির কোন্নগরের কানাইপুর অটো স্ট্যান্ডের। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। খুনের ঘটনায় এখনো অধরা আততায়ীরা । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, পিন্টু চক্রবর্তী খুব ভালো লোক। তবে কি কারণে এই হামলা, কারা চালালো এই হামলা তা পরিষ্কার নয়। সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। চন্দন নগর পুলিশ কমিশনারের ডিএসপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা সম্ভব বলে আশাবাদী তিনি। রাজ্যে একের পর এক তৃণমূল নেতা খুনের খবর প্রকাশ্যে আসছে। এর মধ্যেই আরো এক তৃণমূল নেতা খুন। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের এলাকায় একটি গ্যাসের দোকান ছিল। প্রশ্ন, ব্যবসায়িক কোনো কারণ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা? কি কারণে খুন পিন্টু চক্রবর্তী? কারা করল খুন? তদন্তে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

