নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার শেয়ার বাজারে বড় ধস। ২৫% মার্কিন শুল্কের মধ্যে নিফটি ০.৬% কমেছে, সেনসেক্স ৫০০ পয়েন্ট কমেছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। এছাড়াও রাশিয়ান অপরিশোধিত তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের উপর জরিমানা ঘোষণা করেন তিনি।
তথ্য বলছে, নিফটি ৫০ সূচক ২১২.৮০ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে ২৪,৬৪২.২৫ এ নেমে আসে। BSE সেনসেক্সও তীব্রভাবে হ্রাস পায়, ৭৮৬.৩৬ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ কমে ৮০,৬৯৫.৫০ এ খোলা হয়। গতকাল ট্রাম্প পোস্ট করে বলেন ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে। যার ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে এবং ভারতের অর্থনীতিতে মন্দ দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের ঘোষণার পরের দিনই শেয়ার বাজারে বড়সড় ধস। এই পদক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। রপ্তানি এবং সামগ্রিক ব্যবসায়িক মনোভাব মন্দার আশঙ্কা তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রভাব স্বল্পমেয়াদী। গতকাল এক্স হ্যান্ডেলে রাশিয়া ও ভারতকে নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রশ্নের উত্তরে আজ ট্রাম্প সুর নরম করে বলেন, আমরা এখন ভারতের সঙ্গে কথা বলছি। দেখা যাক কী হয়। ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কের দেশ ছিল বা সর্বোচ্চ শুল্কের দেশ হতে চলেছে… দেখা যাক। আমরা এখন ভারতের সাথে আলোচনা করছি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ইকোনোমিস্ট, অনির্বাণ দত্ত। তিনি বলেছন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। ভারত কোন জায়গা থেকে কি কিনবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আশা করি ভারত সরকার আমেরিকাকে যথাপোযুক্ত জবাব দেবে। আর এই ২৫% শুল্ক জন্য আমেরিকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের অর্থনীতিতেও ব্যাপকভাবে প্রভাব পড়বে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

