মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস অভিযুক্তরা, নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণে ১৭ বছর পর রায় দিল এনআইএ আদালত। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করল এনআইএ কোর্ট। মুম্বইয়ের বিশেষ আদালত জানিয়েছে, মূল অভিযুক্ত দের বিরুদ্ধে বোম বানানোর কোনও প্রমাণ মেলেনি। আদালত বলেছে যে সন্ত্রাসবাদের কোনও বর্ণ বা ধর্ম নেই। এনআইএ আদালত বলেছে, প্রসিকিউশন প্রমাণ করেছে যে মালেগাঁওয়ে একটি বিস্ফোরণ ঘটেছে। কিন্তু তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বাইকে বোমা রাখা হয়েছিল। নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর। মুম্বই থেকে প্রায় ২৭০ কিমি দূরে বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও । বিস্ফোরণে নিহত হন ৬ জন, জখম হন ১০১ জন।জানা গিয়েছিল, মুসলিম অধ্যুষিত এলাকায় মোটরবাইকে রাখা হয়েছিল IED। তারপরই তদন্তকারীরা গ্রেফতার করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রজ্ঞা ও ভারতীয় সেনার কর্নেল পুরোহিতকে।

বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রথমে হেমন্ত করকরের নেতৃত্বে শুরু করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। ওই বছরই মুম্বই হামলায় শহিদ হন তিনি। তারপর ২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্ত ভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, মালেগাঁও বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা, কর্ণেল প্রসাদ পুরোহিত, অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদী। মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ১৭ বছর পর সেই ঘটনায় রায় দিল আদালত। মুক্তি পেলেন ৭ অভিযুক্তই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube