নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার মধ্যরাতে কম্পন রাশিয়ায়। ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূলবর্তী কামচাটকা প্রদেশ এবং জাপানের বেশ কিছু অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল কামচাটকা উপদ্বীপ। কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘর-বাড়ি। ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি। রাশিয়ার পাশাপাশি জাপানেও সুনামির সতর্কতা জারি। এছাড়াও জাপানের হোক্কাইডো উপকূল, হাওয়াই ও আলাস্কা এবং প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
ভূমিকম্পের ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে থরথর করে কাঁপছে ঘর-বাড়ি। ঘরের ভেতরের আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বেড়েছে এবং উপকূলের কাছাকাছি শহরগুলির বাড়িতেও পরিবেশ করেছে সমুদ্রের জল। সুনামির জেরে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। এ বিষয়ে আবহাওয়াবিদ সুজিব কর জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের প্রান্তভাগের বেশিরভাগ অংশে বিশাল অবনমনের ফলে ভূমিকম্প সংগঠিত হয়েছে। কামচাটকা উপদ্বীপের একদিকে প্রশান্ত মহাসাগর ও আরেকদিকে ওখোটস্ক সাগর যার ফলে মাঝখানের ভূখণ্ড সেটি ভঙ্গুর প্রকৃতির এবং ছোট উপদ্বীপ। উল্লেখ্য, এর আগে ১৯৫২ সালে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তারপর ২০২৫ সালে এতবড় ভূমিকম্প হল রাশিয়ায়, স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

