দিল্লি ভিডিয়োকাণ্ডে নয়া মোড়, তৃণমূল ভবনে বিস্ফোরক চাঁচলের পরিযায়ী

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি ভিডিয়োকাণ্ডে এবারে নয়া মোড়। দিল্লি থেকে কলকাতায় ফিরে তৃণমূল ভবনে বসে  বিস্ফোরক মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিকের স্ত্রী সাজনু পারভিন। বুধবার তৃণমূল ভবনে দু’পাশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মেয়র ফিরহাদ হামিককে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন পরিযায়ী শ্রমিকের স্ত্রী। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগে অনড় সাজনু পারভিন। অভিযোগ, পুলিশ বাড়িতে এসে সরাসরি বাংলাদেশি বলেছে তাদের। পুলিশ বলেছে পশ্চিমবঙ্গবাসী মানেই বাংলাদেশি। অস্বীকার করায় পুলিশ লাথি মারে, ছেলেকে কেড়ে নেয়। পুলিশের মারে বাচ্চার কান দিয়ে রক্ত বের হয়। পুলিশ বলেছে, জয় শ্রীম বললে ছেড়ে দেবে তাদের। আরও অভিযোগ, ২৫ হাজার টাকা দিলে ছেড়ে দেবে পুলিশ। একথাও বলা হয়। অনেক সাদা কাগজে সই করানো হয়, অভিযোগ সাজনু পারভিনের। তিনি বলেন, তাকে ধরে নিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই। অভিযোগে তুলে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব চাঁচলের গৃহবধূ।

এ ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলায় কথা বললে কেন বাংলাদেশি তকমা? প্রশ্ন তুললেন মেয়র। দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের মেয়রের। 

গতকাল দিল্লি পুলিশ দাবি করে, মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে যে ভিডিয়ো পোস্ট করেছেন সেটি ভুয়ো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিডিয়ো বানান হয়েছে বলে দাবি করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। দিল্লি পুলিশ প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা চালান হচ্ছে। এনিয়ে  মঙ্গলবার ইলামবাজারে সভা থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার পরিবারে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বাংলার পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন। আপনাদের আসার ব্যবস্থা আমরা করে দেব। কাজ দেব। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করে দেব। তারপরের দিনই দিল্লি থেকে ফিরে এসে বিস্ফোরক চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube