নিউজটাইম ওয়েবডেস্ক : কোথাও হাঁটু পর্যন্ত জল আবার কোথাও কোমর অবধি জল। টানা বৃষ্টিতে রাস্তার ভগ্নদশা পরিস্থিতি। বিধায়ক ও ব্লক প্রশাসনের তরফে একাধিকবার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও অভিযোগ শুরু হয়নি কাজ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। তাদের অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তার জেরে এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। ফলে দোলায় করে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের। জলমগ্ন রাস্তা পেরিয়ে স্কুলে যেতে অসুবিধা হয় পড়ুয়াদের।
এসময় গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল। একাধিকবার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত শুরু হয়নি কাজ। যদিও অভিযোগ মানতে নারাজ হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মন্ডল। তার দাবি গোবিন্দকাটি সহ বিভিন্ন জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন বিধায়ক। রাজ্যে এমন ঘটনা নতুন নয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী এখন যেন হতশ্রী। বর্ষা শুরু হতেই বাংলার বিভিন্ন এলাকায় ভগ্নদশা রাস্তার ছবি ফুটে উঠেছে। বেহাল রাস্তার জেরে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীদের। হাসপাতালে পৌঁছতে না পারায় রাস্তায় প্রসব করেছেন প্রসূতিরা। প্রতি বছর এ প্রকল্পের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বৃষ্টি হলেই ঢুকে যায় রাস্তা। তাহলে কোথায় যায় প্রকল্পের বিপুল পরিমান টাকা? কারা আত্মসাৎ করে এই টাকা? প্রশ্ন তুলছেন বিরোধীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

