নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বেলাগাম মালদহ তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। রাজ্যের বিরোধী দলনেতাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে প্রকাশ্যে আক্রমণ শানালেন তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সী। রাজ্যের বিরোধী দলনেতা নন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ শানিয়েছেন মালদহ তৃণমূল জেলা সভাপতি।
মঙ্গলবার মালদার চাঁচল তরলতলা এলাকায় বাংলা ভাষা আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতাকে রোহিঙ্গা বলে আক্রমণ করেন মালদহ তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। শুভেন্দুর পরিবারকেও বাংলাদেশি রোহিঙ্গা বলে ‘লাথি মেরে’ ভারত থেকে বাংলাদেশে ফেলে দেওয়ার হুংকার জেলা তৃণমূল সভাপতির। শুধু তাই নয় আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী শূন্য হয়ে যাবে বলে দাবি করেন। বাঙালিকে বাঁচাতে আন্দোলনে যদি তাকে বোম নিয়ে ছুটতে হয় তাতেও ভয় করেন না আব্দুর রহিম বক্সি। তার এই মন্তব্যে ফের রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যদিও বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। প্রসঙ্গত, এর আগেও মালদা জেলা তৃণমূল সভাপতি বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, যেসমস্ত বিজেপি নেতা কর্মীরা ভোট চাইতে বাড়ি বাড়ি যাবে তাদের বাঁশ দিয়ে মারা হবে। এবার নাম নিয়ে সরাসরি বিজেপি সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার আগেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই শিবির। তৃণমূল নেতার মন্তব্যে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

