নারী নিরাপত্তা, মুর্শিদাবাদ, অনুপ্রবেশ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ দুর্গাপুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সভা। সকাল থেকেই সাজ সাজ রব দুর্গাপুরের নেহুরু স্টেডিয়াম প্রাঙ্গনে। শুক্রবার জোড়া কর্মসূচি ছিল নরেন্দ্র মোদীর। সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে ২৬- এ পরিবর্তনের গর্জন দিলেন নরেন্দ্র মোদী।

মোদীর ভাষণের আগে তাকে উত্তরীয়, ফুলের তোরা, দূর্গা মূর্তি, ঘোড়া দিয়ে স্বাগত জানালেন দলের শীর্ষ নেতারা। দুর্গাপুরের নেহুরু সভা প্রাঙ্গন থেকে মোদী বলেন, বিজেপি পশ্চিমবঙ্গের জন্য অনেক স্বপ্ন দেখেছে। বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায়। নতুন শিল্প আর বাংলায় হয় না, যুগুলো আছে সেগুলো সব ঝুলে আছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সব বরবাদ। বাংলার পরিস্থিতি বদল করা দরকার। বাংলা পরিবর্তন চায়, উন্নয়ন চায়। বিজেপি সরকার এলে বদল হবে। কয়েক বছরের মধ্যে বাংলা শীর্ষে যাবে। বিজেপিকে একবার সুযোগ দিন। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি।

এদিন মোদী আরও বলেন, বাংলার হাসপাতাল মহিলাদের জন্য সুরক্ষার নয়। বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। আরজি করে এই ঘটনা ঘটার পর ফের আরেকটি কলেজে ধর্ষণের ঘটনা। মা-মাটি মানুষের সরকার নারীদের প্রতি অন্যায় করছে।

মুর্শিদাবাদের প্রসঙ্গ নিয়ে মোদী বলেন, বাংলায় ছোট ছোট কথায় হিংসা হচ্ছে। মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ এক তরফ বিচার করে। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube