নিউজটাইম ওয়েবডেস্ক : লস্কর-ই-তৈবা-র সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF কে জঙ্গি সংগঠন বলে বৃহস্পতিবার ঘোষণা করল আমেরিকা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার TRF -এর । পরে হামলার দায় অস্বীকার করে TRF। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করা হল TRF কে।
মার্কিন বিদেশসচিব মার্কো রুবি জানিয়েছেন, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হল। আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পহেলগাঁওয়ের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হল। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় নিহত হন ২৬ পর্যটক । হামলার দায় স্বীকার করে TRF। এবার TRF এর বিরুদ্ধে পদক্ষেপ করল ওয়াশিংটন। সারা বিশ্বজুড়ে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই তা অস্বীকার করে TRF। তবে সন্ত্রাসবাদী হামলার পর প্রথমে TRF এর তরফে দায় স্বীকার করা এবং পরে তা অস্বীকার করার নেপথ্যেও পাকিস্তানের হাত দেখছেন তদন্তকারীরা এবং পুরোটাই হয়েছে পরিকল্পনা মাফিক। তারপর পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিন্দাপ্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন TRF এর নামের উল্লেখ করা হয়নি। এদিকে হোয়াইট হাউসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, মার্কিনি পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার মতের ঐক্যের একটি জোরালো প্রমাণ। মার্কো রুবিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও-র প্রশংসাও করেছেন বিদেশমন্ত্রী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

