নিউজটাইম ওয়েবডেস্ক : হাতে আর কয়েকটা দিন বাকি। আগামী ২১ জুলাই তৃণমূলের মেগা র্যালি শহরের বুকে। ২১ জুলাই শহিদ দিবস পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল শহিদ দিবসের সভাস্থল নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এবার রাজনৈতিক মিছিলের সময়সীমা বেধে দেওয়া হল। এই প্রথম তৃণমূলের ২১ জুলাইয়ের মিছিলে শর্ত বেধে দিল হাইকোর্ট।
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মিছিলে শুক্রবার একাধিক শর্ত বেধে দিল কলকাতা হাইকোর্ট। সকাল ৮ টার মধ্যে সমস্ত মিছিল পৌঁছতে হবে সভামঞ্চে। কলকাতা হাইকোর্ট এবং সেন্ট্রাল অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট তৈরি করা যাবে না। সকাল ৯-১১ টা পর্যন্ত মধ্য কলকাতা যানজট তৈরি না হয়। এজন্য কলকাতার পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে হবে। ১১ টার পর ফের মিছিল বের হবে। এমনটাই নির্দেশ দিলেন উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুলেছিলেন, মানুষ আর কতদিন সহ্য করবে? কলকাতা পুলিশ যেন ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন তার জন্য সিপি মনোজ ভার্মার কাছে মুচলেকা দিতে বলা হয়েছিল। গতকালই বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, এই বছর তৃণমূলের মিছিলে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু, আগামী বছর তৃণমূল এই রকম একটা ব্যস্ত জায়গায় সমাবেশ যেন না করে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ছিল মামলার শুনানি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

