শুক্রে রাজ্যে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন মোদী। তারপর সেখান থেকে সড়ক পথে আসবেন দুর্গাপুরের নেহুরু স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুর্গাপুর পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আলিপুরদুয়ারে জনসভার ৪৯ দিনের মাথায় ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সভা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । প্রায় ৫৫০০ – ৬০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর জনসভা প্রাঙ্গন। মোতায়েন পিএসজি পুলিশ কর্তারা। কুকুর এনে চলছে তল্লাশি।

বুধবার বাংলাকে অপমানের প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাংলাকে অপমান, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা, বাংলাকে বঞ্চনার অভিযোগ এনে সরব হয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস বাঙালির আবেগকে শান দেওয়ার যুদ্ধে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ভাষণ দেন সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube