নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। তৃণমূল নেতা খুনে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা এবং রেজাউল মোল্লা। ভাঙ্গড় পানাপুকুর এলাকার বাসিন্দা রেজাউল। মঙ্গলবার রাতে চন্দনেশ্বর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় আরও একজন কুখ্যাত দুষ্কৃতি জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর কাশিপুর থানার নাংলা পালপুর এলাকায় একটি মেছোভেড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার মাধবপুরের নারায়নপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, রাজ্জাককে খুনের জন্য একটি পাইপগান ও ধারালো চপার এনেছিল জাকির। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, ধৃত জাকিরুদ্দিন এর আগে বসিরহাটে সোনার দোকানে ডাকাতির অভিযোগে সাত বছর জেল খাটে। তারপরও আরও একবার কলকাতার ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে ডাকাতির ঘটনায় সাত বছর জেল হয়েছিল তার।সূত্রের খবর, রাজ্জাককে খুনের জন্য কুখ্যাত দুষ্কৃতী জাকিরুদ্দিনকে টাকার বিনিময় ভাড়া করেছিল মোফাজ্জেল। পুলিশি জেরায় ধৃতের স্বীকারোক্তি, সে রাজ্জাককে গুলি করে এবং চপার দিয়ে কোপায়। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় উত্তর কাশিপুর থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

