ফের অশান্ত বাংলাদেশ, রণক্ষেত্র বঙ্গবন্ধুর জেলা, মৃত ৪, গুলিবিদ্ধ ৯

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অশান্তির আগুন জ্বলে উঠলো বাংলাদেশে। রণক্ষেত্র বঙ্গবন্ধু মুজিবর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। দফায় দফায় উত্তেজনা এলাকায়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত কার্ফু জারি। তবে আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আতঙ্ক, উৎকণ্ঠার রেশ রয়েছে এলাকায়। চাপা উত্তেজনা এলাকা জুড়ে।

বুধবার গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা তৈরী হয় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে। প্রথম আলো সূত্রে খবর, গতকাল মার্চ টু গোপালগঞ্জের ডাক দেয় NCP। সেখানে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামি লিগ ও ছাত্র লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় আওয়ামী সমর্থকদের। আওয়ামী লিগের সদস্যদের পুলিশ গুলি করে বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। গুলিবিদ্ধ ৯।

এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা যাচ্ছে, ডিসি -র বাসভবন, জেল চত্বরের আশেপাশে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের ওপর হামলা-পাল্টা হামলা, গাড়িতে আগুন লাগানোর ঘটনা সামনে এসেছে। ঢাকার বাইরে অন্তত ২০টি জায়গায় সড়ক-মহাসড়ক অবরোধ করা হয়। তবে বুধবার উত্তেজনা ছড়ালেও আজ কিছুটা স্বাভাবিক পরিস্থিতি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube