নিউজটাইম ওয়েবডেস্ক : গরম নয় এবার নরম সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। ইরান – ইজরায়েলের যুদ্ধে সংষর্ঘ বিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ঘোষণা করেছেন, ৬ ঘন্টার মধ্যেই ইরান-ইজরায়েল সংঘর্ষ থেকে সরে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেও ইরানের বিদেশমন্ত্রী ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছেন। নতুন করে ইরান তেল আবিবের ওপর আক্রমণ বানিয়েছে বলে খবর।
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইজরায়েল অভিযোগ করে যে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘটনায় ৪ জনেরমৃত্যু হয়েছে। এদিকে পাল্টা হামলা চালায় ইজরায়েল। ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি দাবি ফের গুরুত্বপূর্ণহীন হয়ে পড়ল। কূটনৈতিক মহলের দাবি, এই যুদ্ধ যদি বেশি হয়, তাহলে তা তৃতীয় বিশ্ব যুদ্ধের আকার নিতে পারে। ইতিমধ্যেই চীন, রাশিয়া সহ বহু দেশ ইরানের পক্ষ নিয়েছে। নতুন করে যাতে পরিস্থিতি অবনতি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই ট্রাম্পের সংঘর্ষবিরতির ডাক বলে মোএ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

