নিউজটাইম ওয়েবডেস্ক : ২১ জুলাইয়ের আগে মেগা মিছিল তৃণমূলের। বাংলা ও বাঙালীকে অপমানের প্রতিবাদে বুধবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়। উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুজিত বসু, ফিরহাদ হামিক সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দমদম, হাওড়া, সল্টলেকের তৃণমূল কর্মী-সমর্থকেরাও মিছিলে পা মিলিয়েছেন। রাজ্যের পাশাপাশি জেলাতেও প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস।
বুধবার দুপুর ২ টোয় মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে । সেখানে গিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মিছিলকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা।রাস্তায় মোতায়েন ছিল ১,৫০০ পুলিশকর্মী। তৃণমূলের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তার আগে ২৬-এর আগে বাঙালি আবেগে শাণ তৃণমূল।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

