নিউজটাইম ওয়েবডেস্ক : ফের শিরোনামে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিকের দাদাগিরির খবর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার এনিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে ই-মেল মারফত চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ই-মেলের প্রতিলিìপ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকেও।
বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে আত্মীয়কে চিকিৎসা করতে নিয়ে গিয়ে ডাক্তারের উপর চড়াও হন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।অভিযোগ, চিকিৎসকের কলার ধরে হুমকি দেন তিনি। সূত্রের খবর, আগে থেকেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের আত্মীয়। তাঁকে নিয়ে ডাক্তার দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে দিতে বলেন কাঞ্চন। চিকিৎসক তাঁকে অপেক্ষা করতে বলেন। হাসপাতালের তরফ থেকে জানান হয়েছিল যে, চিকিৎসক এখন রোগী দেখছেন¸ তাঁকে দেখে নিয়ে উনি আসবেন। অভিযোগ, তখনই কাঞ্চন চড়াও হয় ডাক্তারের ওপর। চিকিৎসকের কলার ধরে বদলি করে দেওয়ার হুঁশিয়ারি দেন।ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা কালো ব্যাচ পরে বৃহস্পতিবার রোগী দেখছেন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

