নিউজটাইম ওয়েবডেস্ক : ভিন রাজ্যে বাঙালীকে অপমানের প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।শাসক দলের মিছিলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, বাঙালী অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস। কিন্তু কাদের স্বার্থে? বাংলা ভাষী রোহিঙ্গাদের স্বার্থে? নাকি বেআইনি অনুপ্রবেশকারীদের স্বার্থে?
তিনি আরও বলেন, যখন বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন এই সব অনুপ্রবেশকারীদের রক্ষাকবচ হয়ে ওঠার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী! এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন, আন্তর্জাতিক সীমানা অর্থাৎ দেশের সীমানা পাহারা দেওয়ার কথা অমিত শাহের। বাঙালিদের বঞ্চনা করছেন, বাঙালীদের অপমান করছে বিজেপি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাঙালীকে অপমানের ইস্যু সামনে এনে প্রচারের সুর বেধে দিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

