নিউজটাইম ওয়েবডেস্ক : এবার ঘরে ফেরার পালা। ১৪ দিন পর মঙ্গলবার ভারতের মাটিতে পা রাখছেন শুভাংশু শুক্লারা। সোমবার বিকেল ৪.৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ( আইএসএস ) থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু সহ আরও ৩ মহাকাশচারী। ছেলের ঘরে ফেরার আসায় বসে রয়েছে পরিবার-পরিজনরা। আবহাওয়া অনুকূল থাকলে ১৫ জুলাই দুপুর ৩ টের সময় ড্রাগন মহাকাশ যান স্প্ল্যাশডাউন করবে ক্যালিফোর্নিয়ায়।
ঘরে ফেরার যাত্রা শুরু হবে আনডকিং প্রক্রিয়ার মাধ্যমে। শুভাংশুদের ঘরে ফিরতে সময় লাগবে ২৩ ঘন্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে অ্যাক্সিওম-৪ -এর গতি থাকবে ঘণ্টায় ২৮ হাজার কিমি। যা ধীরে ধীরে ২৪ কিমি বেগে কমবে প্রতি ঘণ্টায়। স্প্ল্যাশডাউনের সময় অ্যাক্সিওম-৪ থেকে খুলবে দু’টি প্যারাশুট। প্রথমে একটি ছোট প্যারাশুট, পরে মূল প্যারাশুট খুলবে, যা ধীরে ধীরে সমুদ্রে নামাবে তাদের। মহাকাশে শুভাংশুদের বিদায়ী সংবর্ধনা জানান হয়। সেখান থেকে শুভাংশু বলেন মহাকাশ থেকে পৃথিবী নির্ভিক ও আত্মবিশ্বাসী। প্রসঙ্গত, গত ২৫ জুন ইতিহাস তৈরী করেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার ৪ দশক পর কোনও এক ভারতীয় আবারও মহাকাশে পা রেখেছেন যা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের বিষয়। তবে এই প্রথম কোনও ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন। সেখানে ৬০ টি জিনিসের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন শুভাংশু সহ আরও তিন মহাকাশচারী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

