নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ৩। খুনের ঘটনায় আগেই মাস্টার মাইন্ড তৃণমূল কর্মী মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ৩ জনকে গ্রেফতার করল উত্তর কাশিপুর থানার পুলিশ। ধৃতদের নাম আজহার উদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লা।
ধৃত তিনজনের মধ্যে একজন তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। ধৃতের নাম আজাহার উদ্দিন মোল্লা। রবিবার রাতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে আজহার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার। স্থানীয় সূত্রে খবর, আগে ধৃত আজাহার উদ্দিন তিনি আইএসএফ-এর কর্মী ছিলেন।২০২৪ সালের জুলাই মাসে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাত ধরে যোগ দেন তৃণমূলে। আরও জানা যাচ্ছে, আজহার উদ্দিন মোল্লা আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আহত অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। আজাহার উদ্দিন মোল্লা পানাপুকুড় এলাকায় জয়ী পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বলে জানা গিয়েছে। বাকি দু’জনের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। কীভাবে রাজ্জাকের খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা? খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বারংবার অভিযোগ করেছিলেন, খুনের ঘটনায় আইএসএফ-এর মদতপুষ্ট দুষ্কৃতীরাই জড়িত আছে। এদিকে আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেছেন, শাসক দলের কর্মী খুনের ঘটনায় শাসকের নেতারাই জড়িত আছে। ধৃত ৪ জনের মধ্যে দু’জনের রাজনৈতিক পরিচয় জানতে পারা গেছে। তবে কী তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই খুন রাজ্জাক খাঁ?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

