নিউজটাইম ওয়েবডেস্ক : ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলীয় ফুটবলার জোয়াও পেদ্রোর জোড়া গোলের সৌজন্যে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে হারাল চেলসি। সেই সঙ্গে এবারের মতো থামল ব্রাজিলীয় কথা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে ইন্টার মিলান, আল হিলালের মতো শক্তিধর দলকে হারিয়েছিল ডলুমিনেন্স। কিন্তু চেলসির বিরুদ্ধে শেষরক্ষা করতে পারল না থিয়াগো সিলভাদের ব্রিগেড। ম্যাচের ফল ২-০।
খেলার ১৭ মিনিটে দূরপাল্লার শটে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবকে এগিয়ে দেন ফ্লুমিনেন্সের প্রাক্তনী পেদ্রো। দ্বিতীয় গোলটি করেন ৫৬ মিনিটের মাথায়। তবে গোল করার মতো সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটিও। একবার তাদের শট গোললাইন থেকে বাঁচিয়ে দেয় চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তাদের একটি পেনাল্টি আবেদনও বাতিল করে দিয়েছেন রেফারি। ছোট বেলার ক্লাবের বিরুদ্ধে দুই গোল করে ক্ষমা চেয়ে নিয়েছেন পেদ্রো। কয়েকদিন আগে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। আর প্রথমবার চেলসির জার্সিতে মাঠে নেমেই বাজিমাত করলেন। ফাইনালে চেলসি মুখোমুখি হবে রিয়্যাল মাদ্রিদ এবং পিএসজি ম্যাচের বিজয়ীর সঙ্গে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

