নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙড়, মালদার ইংরেজর বাজারের পর এবার বীরভূমের সাঁইথিয়া। খুন হলেন এক তৃণমূল নেতা। সাঁইথিয়া শ্রীনিধিপুর তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন পীযূষ ঘোষ। অঞ্চল সভাপতিকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, শনিবার রাতে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় । তারপর খুব কাছ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিকাণ্ডে দুজন মহিলা সহ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সাঁইথিয়া থানার পুলিশ। অন্যদিকে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে। ঘটনার শুরু হয়েছে তদন্ত।
বালির ব্যবসা করতেন নিহত তৃণমূল নেতা। বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধার হয়।নিহত তৃণমূল নেতার বাবার অভিযোগ, ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী। রাজনৈতিক শত্রুতা নাকি, অন্য কোনও কারণে খুন? খতিয়ে দেখছে পুলিশ। ৩ দিনে ৩ তৃণমূল কর্মী খুন রাজ্যে। প্রথমে ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ-কে খুন। তারপর মালদার ইংরেজবাজারে। এবার বীরভূমের সাঁইথিয়ায় খুন তৃণমূল নেতা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

