নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ৩ দিনের মাথায় অবশেষে গ্রেফতার দলেরই কর্মী মোফাজ্জেল মোল্লা। রবিবার ভোরে তাকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। নিহত তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ-এর মোবাইলের কললিস্ট থেকে মোফাজ্জেলের নাম পায় পুলিশ। তারপর তাকে থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপরই মোফাজ্জেলকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে খবর, রাজ্জাক খাঁ-এর ঘনিষ্ট বন্ধু ছিল মোফাজ্জেল। খুনের পেছনে এই মোফাজ্জেলকে অন্যতম অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। রবিবার ধৃতকে কাশীপুর থানা থেকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহাকুমা আদালতে। আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত মোফাজ্জেল নিউজ টাইমের প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, আমি এখন কিছু বলব না। যা বলার থানায় বলব। পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্জাক খাঁ-এর ওই এলাকায় বেশি প্রাধান্য ছিল । তাই তার ওপর ক্ষোভ ছিল মোফাজ্জেলের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। বাড়ি ফেরার সময় সিরাষতলায় দুষ্কৃতী হামলায় খুন হন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে পর পর বেশ কয়েক রাউন্ড গুলি করা হয় শওকত মোল্লা ঘনিষ্ট তৃণমূল নেতাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ëয়। এবার এই ঘটনায় গ্রেফতার তারই ঘনিষ্ট বন্ধু মোফাজ্জেল মোল্লা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

