সাসপেন্ড বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপি মহিলা মোর্চার সভাপতিকে পদ থেকে সরিয়ে দিল দল। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি নেত্রী দীপা বণিক একসঙ্গে তৃণমূল নেতার গাড়ির ভেতরে বসে মদ্যপান করছেন। সময় রাত ১১টা। তখনই স্থানীয়দের নজরে পরে যান দু’জনে। সেই মুহূর্তের ভিডিও করা হলে দু’জন্যেই বিষয়টি ম্যানেজ করে নিতে চান। তারপর স্থানীয়দের চাপে পরে পালিয়ে যান বিজেপি নেত্রী।

স্থানীয়রা প্রশ্ন করেছিলেন যে কেন এতরাতে তারা এভাবে জঙ্গলের পাশের রাস্তায় মদ্যপান করছেন? প্রথমে তারা দু’জন্যেই তর্ক শুরু করেছিলেন। তারপর ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে বলে এই আঁচ করে পালিয়ে যান বিজেপি নেত্রী। ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। চরম অস্বস্তিতে বিজেপি-তৃণমূল দুই পক্ষই। তারপরের দিনই বিজেপি নেত্রী দীপা বণিকের বিরুদ্ধে পদক্ষেপ নিল দল। সাসপেন্ড করা হল তাকে।

একাংশের মতে, দিনের পর দিন রাজ্যের মানুষ দেখছে তৃণমূল-বিজেপি সংঘাত। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রতিটি ক্ষেত্রে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায়। এমন এক পরিস্থিতিতে তৃণমূলের নেতা ও বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও প্রকাশ্যে আশায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও প্রশ্ন, বিজেপি তার দলের নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল।                   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube