শোকজ শতাধিক প্রাথমিক স্কুল শিক্ষক! কারণ কী?

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বামপন্থীদের ডাকা শিল্প ধর্মঘট ছিল রাজ্যজুড়ে। ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শতাধিক স্কুল শিক্ষক। তাই এবার তাদের শোকজ করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ধর্মঘটের দিনে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে কয়েকটি দল তৈরী করে জেলার স্কুলগুলি পরিদর্শন করা হয়। চোপড়া থেকে ইটাহার, গোয়ালপোখর থেকে কালিয়াগঞ্জ জেলার ৯ টি ব্লক ও চারটি পৌরসভা এলাকায় একই সময়ে অভিযান চালায় ওই বিশেষ দলগুলি।

বুধবার প্রায় শতাধিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও পার্শ্ব শিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন। তাদের সাত দিনের সময়সীমা বেধে দিয়ে শোকজ লেটার পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এবিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন শতাধিক শিক্ষক। ৭ দিনের ডেডলাইন বেঁধে দিয়ে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। সঠিক উত্তর পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনায় সরগরম রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে তৃনমুল শিক্ষক প্রাথমিক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, শিল্প ধর্মঘটে স্কুল বন্ধ রাখাটা সঠিক কাজ হয়নি। সেদিন যারা  স্কুলে যায়নি তাদের বিরুদ্ধে নবান্নের নির্দেশ মতো পদক্ষেপ নিচ্ছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এটা প্রশাসনিক কাজ। তিনি আরও বলেন,  বিদ্যায়লয়ে গিয়ে পড়ুয়াদের শিক্ষা দেওয়ার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকাদের। বিরোধীরা বিরোধিতা করার জন্য অনেক কিছুই বলবে।

অন্যদিকে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানান, চেয়ারম্যানকে, জেলা শাসককে আগাম নোটিশ দিয়ে ৯ তারিখ ধর্মঘটে সামিল হওয়ার বার্তা দিয়েছিলাম। বঞ্চনার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়া মৌলিক ও নৈতিক অধিকার রয়েছে আমাদের। ২৬-এর বিধানসভার আগে বামপন্থীদের ভয় দেখাতে এই শোকজ চিঠি। আমরা এই চিঠির জবাব দেব। প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube