নিউজটাইম ওয়েবডেস্ক : ভাঙড়ের পর এবার মালদা। মালদায় খুন তৃণমূল নেতা। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। জানা গেছে, জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে দীর্ঘ সময় পেটানো হয় তাকে। তারপর নৃশংসভাবে খুন করা হয় আজাদকে। অভিযোগের আঙ্গুল উঠেছে প্রভাবশালী তৃণমূল নেতা মইনুল শেখের বিরুদ্ধে। আটক করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। ঘটনা মালদার ইংরেজবাজারের লক্ষীপুরে। ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে।
অভিযোগ, নয় বিঘা জমি নিয়ে মোটা টাকার বিবাদ চলছিল আজাদ ও মইনুলের মধ্যে। তারা দুজনেই জমি মাফিয়া বলে পরিচিত এলাকায়। এমনকি তারা একসঙ্গে জমির ব্যবসা করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, জমি বিবাদের জেরেই এই খুন। বৃহস্পতিবার রাতে বন্ধুর জন্মদিনের পার্টিতে লক্ষীপুরে উপস্থিত ছিল আজাদ। অভিযোগ, সেখানেই ঘর বন্ধ করে তাঁকে নির্মমভাবে খুন করা হয় । আরও জানা যাচ্ছে, ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট তৈরী সহ একধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি সাত বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

