নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে গ্রেফতার নদিয়ার কালীগঞ্জের ২৩ জন যুবক। জানা গেছে, সাত দিন আগে উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজের জন্য গিয়েছিলেন কালীগঞ্জের পানিঘাটার মির্জাপুরের বাসিন্দা ইজারুল শেখ, ইব্রাহিম মুন্সি, রাইহান শেখ সহ বেশ কিছু যুবক। অভিযোগ, সোমবার রাতে হঠাৎ উড়িষ্যার পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
ঘটনার পর থেকেই দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এনিয়ে আটক একজন যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে বাড়িতে খবর যায় যে তাদের বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এরপরই পরিবারের পক্ষ থেকে তাদের আধার কার্ড ও ভোটার কার্ড পাঠানো হয়। বৈধ পরিচয় পত্র পাঠানোর পরও তাদের মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ। জানা যাচ্ছে, তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। বাংলায় কথা বলার জন্য ওই ২৩ জন যুবককে বাংলাদেশী সন্দেহে আটক করা হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার পর যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। ফলে দুশ্চিন্তায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। এদিকে বুধবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, যে ২৩ জন যুবককে আটক করে রাখা হয়েছে তাদের বৈধ পরিচয়পত্র রয়েছে। তারা সকলে কালীগঞ্জের বাসিন্দা। আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের কাছে ২৩ জন যুবকের তালিকা দেওয়া হয়েছে। এখন দেখার কবে ঘরে ফেরেন ভুক্তভোগীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

