নিউজটাইম ওয়েবডেস্ক : কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১ । অভিযুক্তের নাম আবুল কাশেম শেখ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে ঘটনার ১০ দিন পর গ্রেফতার আরও এক অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার পলাশির তেজনগর ঘাটে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘাট পার করে মুর্শিদাবাদে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। তখন পুলিশ গ্রেফতার করেঅভিযুক্ত আবুল কাশেম শেখকে। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। ও তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হবে।
কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। মৃত নাবালিকার মা সাবিনা ইয়াসমিন মোট ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও ১৪ জন ফেরার বোমাবাজির ঘটনায়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহতের মা। মৃতার মায়ের অভিযোগ, পুলিশ কাজ করতে চাইছে। কিন্তু, তাদের বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায়, আতঙ্কে দিন পার করছেন পরিবারের সদস্যরা। এখনও গ্রামে বসানো পুলিশ পিকেট। থমথমে এলাকা। মোলান্দি গ্রামের ১০ বছরের শিশুটির মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

