নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সিপিএম শ্রমিকদের ডাকা বনধকে ঘিরে উত্তেজনা রাজ্যজুড়ে। জায়গায় জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। এদিন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের অনৈতিক কাজ, শ্রমিকদের সময়মত মুনাফা না দেওয়ায়, বেকারত্ব, ২৬ হাজার চাকরি বাতিল সহ একাধিক দাবি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কর্মী সমর্থকেরা। করুণাময়ী সল্টলেক, ভিআইপি রোড, শ্যামবাজার, ডায়মন্ড হারবার রেল স্টেশন, যাদবপুর রেল স্টেশন, ব্যারাকপুর রেল স্টেশন অবরোধ করে অবস্থান-বিক্ষোভ দেখায় ধর্মঘটকারীরা।
গাঙ্গুলি বাগানে বিক্ষোভ দেখানোর সময় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে আটক করে। জানা যাচ্ছে, গাঙ্গুলি বাগানে সিপিএম কর্মীদের নিয়ে মিছিল করেন সৃজন ভট্টাচার্য। তখনই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম নেতা। সেই সময় পুলিশ সৃজন ভট্টাচার্য সহ আরও কয়েকজন সিপিএম কর্মী সমর্থককে আটক করে নিয়ে যায়। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মী-সমর্থকরা। হাওড়ায় পুলিশের লাঠিচার্জের ছবি ধরা পড়েছে। এমনকি বুনিয়াদপুরে এক সিপিআইএম কর্মী সমর্থককে সপাটে চর মারেন কর্তব্যরত আইসি। ঘটনায় শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহল জুড়ে। অপরদিকে বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড়ের এশিয়ান হাইওয়েতে। বন্ধের সময় সৃষ্টি হওয়া যান চলাচল আটকাতে ঘটনাস্থলে যায় শাসক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা। সিপিআইএম কর্মীরা বলপূর্বক স্লোগান করে রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয়। রাস্তায় আটকে থাকা যানবাহন স্বাভাবিক করে দেয় আইএনটিটিইউসির সদস্যরা। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা ও হাতাহাতি। বনধ সমর্থনকারীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে আইএনটিটিউসি কর্মীরা তাদের ওপর চরাও হয়। মারধর করা হয়। এদিকে বনধ চলাকালীন পুলিশের টুপি ছিনিয়ে নিয়ে যায় ধর্মঘটকারীরা। এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে। সব মিলিয়ে একটা সিপিআইএমের ডাকা বনধে চাপা উত্তেজনা এখনও তৈরি হয়ে রয়েছে রাজ্যজুড়ে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

