নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে। প্রশ্ন উঠেছিল দিলীপ ঘোষ কী এবার ফুল বদলাতে চলেছেন? দিলীপের চা এবার কী অন্য কোনো আঙিনায় দেখা যাবে? তবে সব জল্পনা উড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লিতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে বিজেপির নয়া রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ হয় বিজেপি নেতা দিলীপ ঘোষের।
আর তারপরের দিন অর্থাৎ বুধবার কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বিমানবন্দরে অভিমানী দিলীপ ঘোষ বললেন, ২০২১ সাল থেকে সরে আছি। দল যখন ডেকেছে গিয়েছি। তারপর দল ডাকে নি আর যাইনি। দল এখন মনে করেছে আমাকে দরকার। তাই এসেছি, দল যা বলবে তাই করব। উল্লেখ্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে পাশে বসে কথা বলতে দেখা গিয়েছিল তাকে। তারপরেও আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ, এমনকি কলকাতায় অমিত শাহর নেতাজি ইন্ডোর সভায় অনুপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিজেপির নয়া রাজ্যসভাপতি ঘোষণার দিনও সাইন্স সিটিতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবার কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লিতে গেলেন দিলীপ ঘোষ। আবার কী কোনো পদ পেতে চলেছেন? সেটাই এখন দেখার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

