সফলভাবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা সহ আরও ৩ মহাকাশচারী

নিউজটাইম ওয়েবডেস্ক : সফল উৎক্ষেপণ। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ আরও ৩ মহাকাশচারীকে মহাকাশে পাড়ি দিল স্পেসএক্সের ড্রাগন। রাকেশ শর্মার ৪ দশক পর আবার কোনও ভারতীয় মহাকাশের উদ্দেশে পাড়ি দিলেন বৃহস্পতিবার। ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন অনেকেই। নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্সে মহাকাশযানে গিয়ে ওঠেন শুভাংশু-সহ চার নভশ্চর।আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেয় ড্রাগন।

এর আগে একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে গিয়েছিল তাঁদের মহাকাশ অভিযান। আজও উৎক্ষেপণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল মহাকাশযানে। কিছু ক্ষণের চেষ্টায় সেই ত্রুটি শুধরে নেন বিজ্ঞানীরা। অবশেষে ভারতীয় সময় বেলা ১২টা ১মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের মহাকাশ অভিযান।

উল্লেখ্য, ১৪ দিন মহাকাশে থাকবেন তারা। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নভশ্চরকে। যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে। এখন তাদের সুস্থ ভাবে সফল হয়ে ফিরে আসার পালা।

সফলভাবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা সহ আরও ৩ মহাকাশচারী

সফল উৎক্ষেপণ। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ আরও ৩ মহাকাশচারীকে মহাকাশে পাড়ি দিল স্পেসএক্সের ড্রাগন। রাকেশ শর্মার ৪ দশক পর আবার কোনও ভারতীয় মহাকাশেরে উদ্দেশে পাড়ি দিলেন বৃহস্পতিবার। ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন অনেকেই। নির্ধারিত সময়ে কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্সে মহাকাশযানে গিয়ে ওঠেন শুভাংশু-সহ চার নভশ্চর।আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেয় ড্রাগন।

এর আগে একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে পিছিয়ে গিয়েছিল তাঁদের মহাকাশ অভিযান। আজও উৎক্ষেপণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিলো মহাকাশযানে। কিছু ক্ষণের চেষ্টায় সেই ত্রুটি শুধরে নেন বিজ্ঞানীরা। অবশেষে ভারতীয় সময় বেলা ১২টা ১মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের মহাকাশ অভিযান।

উল্লেখ্য, ১৪ দিন মহাকাশে থাকবেন তারা। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নভশ্চরকে। যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে। এখন তাদের সুস্থ ভাবে সফল হয়ে ফিরে আসার পালা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube