নিউজটাইম ওয়েবডেস্ক : তিন বছর পর ফের সেতু বিপর্যয় গুজরাটে। বুধবার সকালে বদোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। সেই মুহূর্তে সেতুর ওপরে থাকা কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা গিয়েছে ৫ জনকে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্রিজ পারাপারের সময় একটি ট্রাক, একটি ভ্যান ও একটি গাড়ি সেতুটি ভেঙে নদীতে গিয়ে পড়ে। দমকলের এক কর্মকর্তা জানিয়েছেন, এদিন সকাল সাড়ে সাত ৭.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে। অনেক মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। জানা যাচ্ছে, ৪৫ বছর আগে গম্ভীরা সেতুটি তৈরি হয়েছিল। যেখানে দুর্ঘটনা ঘটেছে, তা বদোদরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। এই ব্রিজটি আনন্দ ও বদোদরার মধ্যে মূল সংযোগকারী সেতু হিসাবে ছিল। প্রশ্ন উঠছে কীভাবে ভেঙে পড়ল এই সেতু। সেতুর সংস্কারে খামতি? এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

