নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রে ঘটে গেল ভয়ঙ্কর এক দুর্ঘটনা। শুটিং-এ স্টান্ট চলাকালীন প্রাণ হারালেন এক শিল্পী। পরিচালক পা রঞ্জিত এবং অভিনেতা আর্যর ছবির সেটে ঘটে দুর্ঘটনাটি। অ্যাকশন সিনে প্রায়ই গাড়ি উল্টে বা উল্টোতে দেখা যায়। যা একটি চলচ্চিত্রকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলে। বেশিরভাগ সময় দেখা যায় ছবির নায়ক দুরন্ত অ্যাকশন করে বিপদ কাটিয়ে উঠছেন।
নায়ককে দেখে মনে হয়, খুবই সোজা সেই অ্যাকশন। কিন্তু বাস্তবটা অনেক ভয়ঙ্কর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন স্টান্টম্যানরা। তাদের মধ্যেই একজন শিল্পী রাজু। গাড়ি নিয়ে রাজুর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটি র্যাম্প অতিক্রম করার আগেই উল্টে যায় এবং সজোরে বিকট শব্দে মাটিতে আছড়ে পরে। গাড়ির সামনের অংশ মাটিতে আঘাত করে। তখনও শুটিং চলছিল, প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। একটু বাদে বোঝা যায় এটি দুর্ঘটনা। এরপরেই সেটা উপস্থিত কলাকুশলীরা গাড়িটির দিকে দৌড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাজুর। প্রথমে জানা গিয়েছিল স্টান্টম্যান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু স্টান্টের ভিডিও সামনে আসার পরই মৃত্যুর আসল কারণ জানা গিয়েছে। স্টান্টম্যান রাজুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণী অভিনেতা বিশাল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। স্টান্ট করতে গিয়ে মারা গিয়েছেন রাজু। রাজুর পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা বিশাল। ভাইরাল হওয়া ভিডিওটি ১৩ জুলাই-এর বলে জানা গেছে। এই ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

