নিউজটাইম ওয়েবডেস্ক : প্রবাদ আছে রাখে হরি মারে কে। এটা যে বিশ্বাসকুমার রমেশ এবং ভূমিবেন চৌহানের ক্ষেত্রে যে প্রযোজ্য, তা স্পষ্ট। গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশ। অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্যুৎ ব্রিটিশ নাগরিক। বর্তমানে তিনি গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে বাঁচলেন, হাসপাতালের বেড়ে শুয়ে সেই ঘর এখনো কাটছে না বিশ্বাসকুমারের। জানালেন ভয়ঙ্কন অভিজ্ঞতার কথা।
দুর্ঘটনাগ্রস্ত অভিশপ্ত বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল গুজরাটের ভূমিবেন চৌহানের। দেরিতে বিমানবন্দরে পৌঁছানোর জন্য জীবনরক্ষা হল তার। রাস্তায় যানজটের জন্য ১০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছনোর জন্য বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। বিমানবন্দর বাইরে বের হতেই ভারুচের বাসিন্দা শুনতে পেয়েছিলেন দুর্ঘটনার খবর। কপালের লেখা কেউ খণ্ডৰ করতে পারে না। এমন মন্তব্য প্রায় শোনা যায়। এনিয়েও দ্বিমত অনেক রয়েছে। তবে, বিশ্বাস কুমার রমেশ এবং ভূমিবেন চৌহানের ক্ষেত্রে যে কথাটি একশো শতাংশ প্রযোজ্য, তা বলাই যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

