নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার থেকে খুলছে কসবার সাউথ ক্যালকাটা ‘ল’ কলেজ। কলেজ খুললেও বন্ধ থাকবে গার্ডরুম এবং ইউনিয়ন রুম। এছাড়াও, থাকছে একগুচ্ছ নিয়মাবলী। গভর্নিং বডির সদস্যদের সঙ্গে ভাইস প্রিন্সিপাল ডঃ নয়না চট্টোপাধ্যায়ের বৈঠকের পরেই কলেজ খোলার বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত। প্রথম সেমিস্টারের ফর্ম ফিলাপের্ সময় সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। মঙ্গলবার থেকে L.L.M. কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে। B.A. L.L.B. কোর্সের ক্লাস আপাতত শুরু হচ্ছে না। B.A. L.L.B. কোর্সের চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা শুধুমাত্র তাদের প্রজেক্ট পেপার জমা দিতেই কলেজে আসবেন। মঙ্গলবার চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা কলেজে আসবেন। বুধবার আসবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা। বৃহস্পতিবার আসবেন অষ্টম সেমিস্টারের পড়ুয়া। এছাড়াও পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। কলেজে কে কী প্রয়োজনে এসেছেন, তার কারণ নিরাপত্তারক্ষীকে জানাতে হবে। বিনা কারণে বা সন্তোষজনক কারণ ছাড়া কলেজে ঢোকা নিষিদ্ধ। এদিকে ২৫ জুন ঘটা ক্রাইম সিন কর্ডন করে ঘেরা থাকবে। বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। উল্লেখ্য, আরজি করকাণ্ডের পর কসবা গণধর্ষণকাণ্ড। কলেজের গাফিলতি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কলেজের এক ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয় যে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কলেজ । অবশেষে আলিপুর আদালতের নির্দেশে খুলছে কসবার ল কলেজ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

