নিউজটাইম ওয়েবডেস্ক : ৯ই অগাস্ট অভয়াকাণ্ডের এক বছর। গত বছর ঐদিনে নিহত হয়েছিলেন। আগামী বুধবার নবান্ন অভিযানের ডাক দিলেন আরজি করে নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা । প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ই অগাস্ট আরজি করে দ্বিতীয় বর্ষের এক পিজিটি পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছিল। শুধু ধর্ষণ নয়, নির্মমভাবে অত্যাচার চালানো হয় তাঁর ওপর । তারপরেই ঘটনার প্রতিবাদে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে গর্জে ওঠে সাধারণ মানুষ। রাত জাগো কর্মসূচি, মশাল মিছিল দেখা গিয়েছিল রাজ্যের বহু প্রান্তে । ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্ট রাত-জাগো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । এ বছর ঐদিনেও রাত-জাগো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।
শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান সোদপুরের বাড়িতে। দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অভয়াকাণ্ডে ফের রাত-জাগো কর্মসূচির ডাক নিহতের বাবা – মায়ের। প্রসঙ্গত, আরজি করকাণ্ডের ১ বছর পার হতে না হতেই আবারও খাস কলকাতার বুকে ঘটে গিয়েছে এক নক্কারজনক ঘটনা। কসবার আইন কলেজে আইনের এক ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত শাসক দলের নেতা মনোজিৎ মিশ্র। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে । আবারও কসবা গণধর্ষণকাণ্ডে সরাসরি শাসক দলের যোগ পাওয়ায় চরমে রাজনৈতিক চর্চা । প্রশ্ন উঠছে, বিচার কী পাবে নির্যাতিতা তরুণী? নাকি শাসক যোগ বলেই ধামাচাপা দেওয়া হবে ঘটনাকে?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

