নিউজটাইম ওয়েবডেস্ক : কসবাকাণ্ডে সাউথ ক্যালকাটা ‘ল’ কলেজে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ । সূত্রের খবর, ভোর ৪ টা নাগাদ গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়, জইব আহমেদকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। নিয়ে আসা হয় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও। মনোজিৎকে গার্ডরুম এবং ইউনিয়ন রুমে নিয়ে যান তদন্তকারীরা। প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে চলে ঘটনার পুননির্মাণ । সকাল ৮:২০ মিনিট পর্যন্ত চলে পুননির্মাণ প্রক্রিয়া।
ঘটনাস্থল থেকে অভিযুক্তদের বের করে নিয়ে যাওয়ার পর কসবা ল কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুম এবং ওয়াশ রুমে থ্রিডি ম্যাপিংয়ের সাহায্য নেয় কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, এই থ্রিডি ম্যাপিংয়ের সাহায্যে ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রি ছবি ধরা পড়বে। গণধর্ষণকাণ্ডের কোনও তথ্যপ্রমাণ গোয়েন্দাদের চোখ এড়িয়ে না যায়, সেই কারণে এই পদ্ধতি ব্যবহার করেন তদন্তকারীরা। ক্রাইম সিনের ডিটেইল মডেল তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাপিং পদ্ধতি। উল্লেখ্য, কসবা গণধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণীর বয়ানের সঙ্গে হুবহু মিলে গিয়েছে পারিপার্শিক তথ্য প্রমান। এমনকি মেডিকেল রিপোর্টও নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে গিয়েছে। গত ২৫ জুন গণধর্ষণের ঘটনা ঘটে খাস কলকাতার বুকে। ২৬ জুন গ্রেফতার হন মূল অভিযুক্ত সহ ২ জন। তারপর আরও একজনকে গ্রেফতার করা হয়। সেই থেকেই জেরা করা হচ্ছে অভিযুক্তদের। তদন্তের স্বার্থে, আরও তথ্য খুঁজে পেতে চান তদন্তকারীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

