১০ দিন পার, কলকাতায় এলেন তামান্নার মা

নিউজটাইম ওয়েবডেস্ক : কালীগঞ্জে বোমাবাজির ঘটনার ১০ দিন পার। এখনও অধরা ১৫ জন অভিযুক্ত। মোট ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিহত নাবালিকার মা। বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত গাওয়াল শেখ গ্রেফতার হলেও এখনও অধরা ১৫ জন। হুমকি, নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার। দুশ্চিন্তা, আশঙ্কায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার তামান্নার খুনের ন্যায় বিচারের দাবিতে স্থানীয় সিপিএম বিধায়ককে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার মনস্থির করে কলকাতায় এলেন নিহতের মা। তিনি জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আলোচনা করবেন। নিহতের মা বলেছেন, পুলিশের উপর আস্থা আছে কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে হাইকোর্টের মামলা করবেন তিনি বলে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মেয়ের খুনের ন্যায় বিচার চাইতে এসেছি। কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় মামলা দায়ের হতে পারে হাইকোর্টে।

প্রসঙ্গত, গত ২১ জুন কালীগঞ্জ নির্বাচনে ভোটের ফল প্রকাশের দিন শাসক দলের বোমা প্রাণ কেড়ে নেয় মোলান্দি গ্রামের ১০ বছরের নাবালিকার। সেই থেকে ক্ষোভে ফুঁসছেন পরিবার ও গ্রামের মানুষ। তামান্না খুনের সঙ্গে যারা যারা জড়িত তাদের ১৫ জনই অধরা। পুলিশের তদন্তে অখুশি মৃত নাবালিকার পরিবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube