নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার সাউথ ক্যালকাটা ‘ল’ কলেজের গভর্নিং বডির রেজিস্টার খাতা বাজেয়াপ্ত পুলিশের। গণধর্ষণকাণ্ডে তদন্তকারীরা জানতে চান, গত মঙ্গলবারের আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয়েছিল? মনোজিত মিশ্রর বিরুদ্ধে গর্ভনিং বডিতে কোনও অভিযোগ নথিভুক্ত হয়েছিল কিনা? কারণ এই গভর্নিং বডির সুপারিশেই আইন কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পায় গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। আর গতকাল গভর্নিং বডির রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তকারীদের নজরে মনোজিতের কল ডিটেলস। সূত্রের খবর, মনোজিৎ মিশ্রের কল ডিটেইলস রেকর্ডে গত ২৫ জুন ঘটনার পরে অভিযুক্তের ফোনে আউটগোয়িং কলে নির্যাতিতার নম্বর পাওয়া গেছে। ২৫ জুন ঘটনার পর নির্যাতিতা কলেজ থেকে বেরোনোর সময় বলে যান, তিনি পুলিশে অভিযোগ জানাবেন। তারপর কী ভয় পেয়ে যান মনোজিৎ? কারণ, ২৫ ও ২৬ জুন নিজেকে বাঁচানোর জন্য একাধিক নেতা-নেত্রীকে ফোন করেন মনোজিৎ। সূত্রের দাবি, কোনও জায়গা থেকে সদুত্তর না পাওয়ায় নির্যাতিতা তরুণীকে ফোন করে ভয় দেখায় মনোজিৎ। এমনকি টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চালায় মনোজিৎ। যদিও মনোজিতের হুমকি শেষ পর্যন্ত ধোপে টিকলো না। জানা যাচ্ছে, ২৫ জুন ঘটনার পর বেশিক্ষণ কলেজে ছিল না অভিযুক্তরা। তবে, খানিক্ষন ইতিউতি ঘুরছিল মনোজিৎ। সিসিটিভি ফুটেজে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল মনোজিতকে। অভিযুক্তদের অভিব্যক্তিতে স্পষ্ট তারা ভয়ে ছিল। প্রশ্ন উঠছে, ২৫ জুন রাতে অভিযুক্তরা কোথায় ছিলেন? কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? প্রমাণ লোপাটের চেষ্টা করে থাকতে পারে তারা? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

