স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : নির্বাচন না হওয়া পর্যন্ত খোলা যাবে না কলেজের ইউনিয়ন রুম। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। এর আগে একটি মামলায় উচ্চ শিক্ষা দপ্তর হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে, রাজ্যের কোনো কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি। ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই। তাই কলেজ গুলিতে ইউনিয়ন রুম খোলা থাকার কোনো কারণ নেই।

এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সব কলেজ, বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চ শিক্ষা দপ্তরকে নোটিস জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে। কোনো রকম রিক্রিয়াশনের জন্য ওই রুম ব্যবহার করা যাবে না। জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ব বিদ্যালযের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

এদিন বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেছেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য? এনিয়ে আগামী ১৭ জুলাই এর মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ। রেজিস্টারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না। উল্লেখ্য মামলাকারীদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। কিন্তু তা সত্ত্বেও ইউনিয়ন রুম খোলা থাকে। অভিযোগ, ইউনিয়নের নাম করে টাকা তোলা হচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে তা নিয়ে ১৭ জুলাই এর মধ্যে রাজ্যকে স্পষ্ট করতে হবে।

কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের কাছে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube