নিউজটাইম ওয়েবডেস্ক : দিন যত যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে মনোজিৎ মিশ্রর কুকীর্তি। এবার সামনে এল জ্যেঠুর চরিত্র। কসবা ল কলেজের গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাংগো কলেজের প্রাক্তনী পড়ুয়া এর পাশাপাশি তিনি কলেজের অস্থায়ী কর্মী পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছিল, মনোজিৎ মিশ্রর মাথায় কোন প্রভাবশালীর হাত রয়েছে? মনোজিতের দৌরাত্ম্য নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন জানা গিয়েছিল যে এক জ্যেঠুর কথা। তারই মনোজিতের মাথায় হাত আছে। তবে প্রশ্ন, কে এই জ্যেঠু? কী তার পরিচয়? কিভাবে প্রভাবশালী করে তুলেছিলেন মনোজিৎকে?
সারা দুনিয়া যখন এই জ্যেঠুর সন্ধানে মত্ত তখন প্রকাশ্যে এল এক বিস্ফোরক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্টকে জ্যেঠু বলে ডাকছে মনোজিৎ। অনুষ্ঠানে একটি চেয়ারে বসেছিলেন বিধায়ক অশোক দেব। সেখানে মনোজিৎ মিশ্র তাকে জ্যেঠু বলে ডাকছে। এদিকে গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব মনোজিতের হাতও ধরে রেখেছিলেন। এখানেও প্রশ্ন, তবে কী মনোজিতের এই জ্যেঠুই কী সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা তৃণমূল বিধায়ক অশোক দেব? কসবাকাণ্ডে একের পর বিস্ফোরক মন্তব্য করছেন শাসক দলের বিধায়করা। মদন মিত্র, কল্যাণ বন্দোপাধ্যায়, মানস ভূঁইয়ার করা মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। শুরু থেকেই কসবায় গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র শাসক দলের সঙ্গে যুক্ত ছিল বলে প্রশ্ন একটা ছিলই। আবারও স্পষ্ট কসবা গণধর্ষণকাণ্ডে শাসকের যোগ! তবে কী এই জ্যেঠুর ছত্রছায়ায় ছিলেন মনোজিৎ?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

