নিউজটাইম ওয়েবডেস্ক : জল্পনার অবসান! বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল বিজেপির রাজ্য সভাপতির নাম। বঙ্গ বিজেপিতে এবার শমীক জমানা শুরু। বুধবার কলকাতার সাইন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্যর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
২রা জুলাই ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। গতকাল শমীক ভট্টাচার্যই মনোনয়ন জমা দিয়েছেন। আর কোনোও মনোনয়ন জমা পড়েনি। জল্পনা ছিল যে আবার কি সুকান্তই হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি? নাকি পরিবর্তে আনা হবে অন্য কোনও মুখ ? কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি? কার হাতে তুলে দেওয়া হবে বঙ্গ বিজেপির পরবর্তী ব্যাটন? উঠে এসেছিল লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ আরও একাধিক নাম। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ২০২৬-এ বিধানসভা নির্বাচন লড়বে। ২০২৬-নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব। ৬২ বছর বয়সই শমীক ভট্টাচার্য-র হাতে বিজেপির দায়িত্ব ভার তুলে দেওয়া হল। সুবক্তা, পরিছন্ন ভাবমূর্তির শমীক রাজ্যসভার সাংসদও। আরএসএস থেকে উঠে আসা শমীক কোনও বড়সড় বিতর্কে জড়াননি, দলেই লাইনের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তাই সব কিছুই পাল্লা ভারী করেছে শমীকের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

