রথযাত্রায় লোকারণ্য দিঘা-পুরীতে

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ রথযাত্রা। রথাযাত্রা উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা ও পুরী। দিঘায় জগন্নাথদেবের মন্দির স্থাপনের পর এই প্রথম রথযাত্রা উৎসব উদযাপিত হল দিঘায়। সকাল থেকেই সাজ সাজ রব। মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্তদের ভিড় দিঘায়। শুক্রবার সকাল ৯ টা থেকেই দিঘায় শুরু হয়েছে পুজোপাঠ। প্রস্তুতি খতিয়ে দেখতে ২দিন আগে দিঘায় পৌঁছে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরেই রথযাত্রা উৎসবের শুভ সূচনা হয়।

সোনার ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১কিলোমিটার পথ পরিক্রমা করে জগন্নাথদেব মাসির বাড়ি পৌঁছলো। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে, রাস্তার দু’পাশে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন মোতায়েন থাকবে। এর পাশাপাশি ব্যারিকেড থাকবে। ব্যারিকেডের বাইরে কাউকে যেতে দেওয়া হয়নি। ব্যারিকেডের সাথেই স্পর্শ করা থাকবে রথের রশি।

এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরেও পুরীতেও রথযাত্রা উৎসব পালন হল ধুমধামে। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত এসেছেন প্রভু জগন্নাথদেবের দর্শনের জন্য। এদিন পুরীর জগন্নাথধামে প্রচুর পরিমানে বিদেশী ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত। ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে মহা ধুমধামে পালিত হল জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube