নিউজটাইম ওয়েবডেস্ক : কসবা গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কলেজের ছাত্রীকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে সেই কথা পুলিসি জেরায় স্বীকার করে নিলেন গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় এবং জইব আহমেদ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছে ছিল মনোজিৎ মিশ্রের। একথা প্রমিত ও জইবকে জানায় মনোজিৎ। আর তারপরের ছক কষা হয় ।
২৫ জুন অর্থাৎ বুধবার। সেই দিন ছিল কলেজে ফর্ম ফিলাপের দিন। কলেজ খানিকটা ফাঁকা হয়ে যাওয়ার পর। সন্ধ্যা সাড়ে ৭ টায় পরিকল্পনা মাফিক রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে তরুণীকে ইউনিয়ন রুমে নিয়ে আসা হয়। সেখানে প্রেমের প্রস্তাব দেওয়া হয় তরুণীকে। রাজি না হওয়ায় জোর জবরদস্তি নির্যাতন চালানো হয় ইউনিয়ন রুমের ওয়াশরুমে। তারপর গার্ড রুমে এনে ধর্ষণ করা হয় তরুণীকে। পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ও পাহারা দিয়েছে অভিযুক্ত কলেজের পড়ুয়া প্রমিত-জইব। উল্লেখ্য এর আগেই প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদ পুলিসি জেরায় স্বীকার করে নিয়েছিল গোটা ঘটনা মনোজিতের কথাতেই করেছিল তারা। ধর্ষণের সময় তরুণীর একটি ভিডিও আগে থেকেই তুলে রাখে তারা। তারপর সেই ভিডিও পাঠানো হয় মনোজিৎকে। তরুণীকে ব্ল্যাক মেইল করতেই সেই ভিডিও বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৮ই জুলাই পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এদিকে গণধর্ষণকাণ্ডে আরেক অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দোপাধ্যায়কে ৪ঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

