নিউজটাইম ওয়েবডেস্ক : কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার প্রথম পরিচালন সমিতির বৈঠক হল। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। কলেজের অস্থায়ী কর্মী তথা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে বরখাস্ত করা হয়েছে। বাকি দু’জন পড়ুয়া প্রমিত ও জইবকে বহিস্কার করা হয়েছে। এমনকি মনোজিতের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্যাতিতা তরুণীর চিকিৎসায় সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। কলেজে দ্রুত সুষ্ঠ পরিবেশ ফেরানোর চেষ্টা করা হবে। এর পাশাপাশি গভর্নিং বডির নজরদারিতে থাকবে নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটি। কলেজে CCTV সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও সিকিউরিটি এজেন্সি বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছিল যে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কসবার ল কলেজ। বৈঠক শেষে কলেজের ভাইস প্রেসিডেন্ট অশোকদেব জানান, কলেজ কবে খুলবে সেই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তর ও পুলিশকে চিঠি দেওয়া হবে। এছাড়াও তিনি জানান, বার কাউন্সিলে সুপারিশ করা হবে মনোজিতের চাকরি। অন্যদিকে ভাইস প্রিন্সিপালের স্বামীর গভর্নিং বডিতে থাকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, ২৬ তারিখ ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছিল ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত তথা টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রর। এদিন সেই বিষয়ে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছিলেন নিউজ টাইম বাংলার প্রতিনিধি। প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ভাইস প্রিন্সিপাল, বরং ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। প্রশ্ন উঠছে, ঘটনার পরের দিন কী এমন কথা হয়েছিল ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিতের? ঘটনার পরের দিন কী এমন প্রয়োজন পড়ল ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলার? এরই মধ্যে গভর্নিং বডিতে ভাইস প্রিন্সিপালের স্বামীর থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

